| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

একজন ব্যক্তি সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২১ ১১:৪৯:৩৭
একজন ব্যক্তি সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হওয়ার মেয়াদসীমা নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন জানিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন।

এর আগে সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে প্রস্তাব ছিল, কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে বিএনপির সঙ্গে সাম্প্রতিক সংলাপের প্রেক্ষিতে ঐকমত্য কমিশন তাদের অবস্থানে নমনীয় হয়ে তিন মেয়াদের প্রস্তাব দিয়েছে।

গতকাল (২০ এপ্রিল) বিএনপির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব পেশ করে ঐকমত্য কমিশন। বিএনপি প্রাথমিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তারা দলের ফোরামে আলোচনা করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি জমা দেওয়া সংবিধান ও নির্বাচন কমিশনের যৌথ প্রতিবেদনে প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারে সীমিত রাখার সুপারিশ করা হয়েছিল। তবে বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, "দুই টার্মের সীমা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা চাই।"

এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। তারা বলছে, অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া অন্য যেকোনো বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত।

এ ছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষেও নতুন কিছু সংশোধনী প্রস্তাব করেছে দলটি। তারা চায়, সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে পরিবর্তন এনে সংসদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান যুক্ত করা হোক।

ঐকমত্য কমিশন ও বিএনপির মধ্যে এই আলোচনা চলমান রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও কয়েক দফা বৈঠক হবে বলে জানা গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...