| ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

বিয়ের আসরে কনের বদলে বউবেশে শাশুড়ি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২০ ১০:৪৬:৫৭
বিয়ের আসরে কনের বদলে বউবেশে শাশুড়ি

নিজস্ব প্রতিবেদক: একটা বিয়ের আসর, সাজসাজ রব, লোকজন গিজগিজ করছে, মঞ্চে জমকালো আলোকসজ্জা। বর সেজে আত্মবিশ্বাসে টইটম্বুর ২২ বছরের মো. আজিম এসে বসলেন বিয়ের মঞ্চে। কিন্তু কে জানত, কিছুক্ষণের মধ্যেই সবকিছু পাল্টে যাবে?

এই ঘটনা ভারতের উত্তরপ্রদেশের মিরাটে। আজিমের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল ২১ বছরের মানতাশার। ভাই নাদিম প্রস্তাব নিয়ে গিয়ে সবকিছু ঠিকঠাক করেছিল। ৩১ মার্চ সেই শুভক্ষণ এসে গেল।

বরমালা পরানোর সময় আসতেই, পুরোহিত বা কাজী কনের নাম ঘোষণা করতেই আজিমের কানে যেন বাজ পড়ল। "মানে কী! এ নাম তো ঠিক নেই!"—চমকে উঠল সে। কৌতূহলে ঘোমটা সরিয়ে দেখে যা থাকার কথা নয়—সামনে পাত্রী নয়, বরং বসে আছেন পাত্রী মা! পুরোপুরি বউসাজে, সেজেগুজে।

শুরু হল হট্টগোল। আজিম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, "এই বিয়ে আমি করব না!" উভয় পরিবারের মধ্যে রীতিমতো ঝগড়া শুরু হয়। বিয়ের আসর পরিণত হয় নাট্যমঞ্চে। শেষে, সবাইকে চমকে দিয়ে বর আসর ছেড়ে সোজা চলে যায়—পালিয়ে!

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আজিম। এক সপ্তাহ পর গিয়ে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। মিরাট পুলিশের বক্তব্য, ঘটনাটি তারা গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্ত শুরু হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...