সেনাপ্রধানের ইমামতিতে নামাজের ছবি ভাইরাল বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে তিনি প্রশংসায় ভেসে যান, তবে কিছু নেটিজেন তির্যক মন্তব্যও করেছেন। এসব মন্তব্যের জবাব দিয়েছেন সেনাপ্রধানের বন্ধু ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি সেনাপ্রধানকে নিয়ে অজানা অনেক তথ্য প্রকাশ করেছেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। ইফতার শেষে, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাগরিবের নামাজে অংশ নেন। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নামাজে ইমামতি করেন। তার পেছনে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রশংসিত হন। তবে কিছু নেটিজেন সমালোচনা করেছেন, তাদের এই মন্তব্যের জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানের বন্ধু, সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশ মোহাম্মদ শহিদুল ইসলাম।
তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, “সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার যৌবনেও ইমামতি করতেন।” তিনি আরও জানান, “জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ মিলিটারি একাডেমীতে আমার কোর্সমেট এবং রুমমেট ছিলেন। আমরা একসাথে দুই বছর প্রশিক্ষণ নিয়েছিলাম। সে সময় আমাদের জীবনে নানা কঠিন অভিজ্ঞতা ছিল, কিন্তু সেনাপ্রধান কখনও নামাজ বাদ দিতেন না, সব সময় অযু করে নামাজ পড়তেন।”
আবু রুশদ মোহাম্মদ শহিদুল ইসলাম আরও বলেন, “তরুণ বয়সে জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন অতি নরম মনের একজন মানুষ। আমরা যখন কঠিন মিলিটারি জীবন কাটাতাম, তখন তিনি কখনও অসভ্য ভাষা ব্যবহার করতেন না।”
তিনি বলেন, “নবী রাসুল ছাড়া পৃথিবীর কোন মানুষই পাপমুক্ত নয়। সেনাপ্রধানের রাজনৈতিক সমালোচনা থাকলেও, তার ব্যক্তিগত জীবন ও ইমামতি দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি সবসময় নামাজ পড়তেন, ইমামতি করতেন।”
তিনি আরও যোগ করেন, “সমালোচনা করা সবার অধিকার, তবে সেটা সভ্য ও শালীনভাবে করা উচিত। সেনাপ্রধানের নামাজ পড়া ও ইমামতি করার বিষয়টি তার ব্যক্তিগত দায়িত্ব এবং এটি তাকে ফরজ হওয়ায় তিনি নিয়মিত নামাজ পড়েন।”
এসআই রাজ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
