| ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞায় ভারতের ‘র’ হাসিনার কি হবে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৭ ১২:৫০:২৪
মার্কিন নিষেধাজ্ঞায় ভারতের ‘র’ হাসিনার কি হবে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) আসতে পারে বলে জোর গুঞ্জন চলছে। সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে ভারত ও বাংলাদেশে মুসলিমসহ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর উপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের কঠোর মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, একের পর এক চাপে নাজেহাল হতে পারে ভারত সরকার, আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।

দীর্ঘদিন ধরেই ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ দেশ-বিদেশে নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অভিযোগ রয়েছে, মুসলিম অধ্যুষিত বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু নির্যাতনে ভূমিকা রেখেছে এই সংস্থাটি। শুধু ভারত নয়, বাংলাদেশেও শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সক্রিয় ছিল তারা। বিরোধীদের দমন ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগও উঠেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সংখ্যালঘুদের অবস্থা ক্রমশ অবনতি ঘটছে। বিশেষ করে শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ‘র’-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটন ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো আর উপেক্ষা করা সম্ভব নয়।

২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারত। কানাডার সঙ্গে এই ইস্যুতে উত্তেজনা তৈরি হয়েছে, আর যুক্তরাষ্ট্র সম্প্রতি এক শিখ নেতার হত্যার ঘটনায় সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে ভারত এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, ভারতের এই কূটনৈতিক চাপে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। মোদি সরকার বাংলাদেশের ক্ষমতাসীন দলকে সমর্থন দিয়ে আসলেও, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব ভারত-বাংলাদেশ সম্পর্কেও পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে মোদি সরকার দেশ-বিদেশে চাপে পড়বে এবং হাসিনার অবস্থানও দুর্বল হয়ে পড়তে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ফাইনালেই শেষ হয়েছে আর্জেন্টিনার। তবে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...