| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বঙ্গবন্ধু স্যাটেলাইট ও শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৩ ১৮:০২:১৭
বঙ্গবন্ধু স্যাটেলাইট ও শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) রেখেছে। সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, রাজধানীর পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু।

বিসিবি পরিচালক মিঠু জানান, স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবির আগের পরিকল্পনারই অংশ। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, স্টেডিয়ামের নাম ও নকশায় পরিবর্তন আসবে।

উল্লেখ্য, ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নাম বিগত সরকার প্রধানের পরিবারের নামে ছিল। অন্তর্বর্তীকালীন সরকার এসব স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে।

সাদিয়া/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...