| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্বামীর থেকে ৪৬ কোটি টাকা বিনিময়ে সন্তান জন্ম দিলেন স্ত্রী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২২ ২২:৫০:৪২
স্বামীর থেকে ৪৬ কোটি টাকা বিনিময়ে সন্তান জন্ম দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ের এক গৃহবধূ, মালাইকা রাজা, সম্প্রতি সবাইকে হতবাক করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রকাশ করেছেন, বিনামূল্যে সন্তান জন্ম দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এজন্য তিনি তার স্বামীর কাছ থেকে ৪৬ কোটি টাকা নিয়েছেন সন্তান জন্মদানের শর্তে।

ব্রিটিশ বংশোদ্ভূত মালাইকা, যিনি দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী, জানিয়েছেন যে তিনি তার দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার আগে স্বামীকে একটি শর্ত দিয়েছিলেন— সন্তান জন্ম নিলে তাকে ৪৬ কোটি টাকা দিতে হবে। তার স্বামী এই শর্ত মেনে নেন এবং সন্তান জন্মের পরপরই মালাইকা বিশাল অঙ্কের এই টাকা পেয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে মালাইকা অকপটে স্বীকার করেছেন, তিনি মূলত বিলাসবহুল জীবনযাপনের জন্যই ধনকুবের স্বামীকে বিয়ে করেছেন। ২০১৭ সালে তাদের বিয়ে হয় এবং সম্প্রতি পাওয়া এই অর্থ তিনি নিজের ও সন্তানের জন্য ব্যয় করেছেন। তিনি গোলাপি রঙের একটি জি-ওয়াগন গাড়ি কিনেছেন এবং সেটি নিয়ে মেয়ের সঙ্গে ঘুরে বেড়ান। এছাড়াও, প্রায় ২১ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি, ১ কোটি ২ লাখ টাকার ৮টি ব্যাগ, ৯৮ লাখ টাকার গয়না এবং মেয়ের জন্য দামি পোশাক কিনেছেন।

মালাইকা নিয়মিত তার বিলাসবহুল জীবনযাপন ও সন্তানকে ঘিরে তৈরি করা ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন, যেখানে তার ফলোয়ার সংখ্যা এক মিলিয়নেরও বেশি। সম্প্রতি, এক ভিডিওতে তিনি সন্তান জন্মের বিনিময়ে অর্থ নেওয়ার বিষয়টি প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, স্বামীর ভালোবাসা ও বিশ্বাসের কারণেই তিনি এত টাকা দিয়েছেন। অন্যদিকে, আরেকজন লিখেছেন, এত বড় অঙ্কের টাকা দেওয়ার সিদ্ধান্ত বোকামি হতে পারে, কারণ ভবিষ্যতে মালাইকার আরও অদ্ভুত দাবি আসতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...