ধানমন্ডি ৩২ ভাঙার পর অবশেষে যা বললেন মিজানুর রহমান আজহারী
৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনা ঘটে। কিছুদিন মব জাস্টিসের ঘটনা কম থাকলেও, গেল বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে, বিপ্লবী ছাত্রজনতা এই পরিস্থিতি ভালোভাবে নেয়নি এবং শেখ হাসিনার কর্মকাণ্ডের প্রতিবাদে তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙচুর করে ফেলে।
এরপরেই দেশজুড়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাড়িঘর এবং অফিসে ব্যাপক ভাঙচুর শুরু হয়। এই পরিস্থিতিতে, জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী দেশবাসীকে সতর্ক করেছেন মোমোক্রেসি (মোবাইল গণতন্ত্র) নিয়ে। শুক্রবার, তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে সতর্কতা জানিয়েছেন।
আজহারী তার স্ট্যাটাসে লিখেন, "মোমোক্রেসি দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে, তাই এখানেই থেমে যাওয়া উচিত।" তবে তিনি শুধু সতর্কতা জানিয়ে থেমে যাননি, নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে লিখেন, "লেটস রিবিল্ড আওয়ার নেশন" এবং সঙ্গে হ্যান্ডশেকের ইমোজি জুড়ে দেন।
এরপর তিনি তার স্ট্যাটাসের কমেন্ট সেকশনে আরও লিখেন, "এমন অদূরদর্শী মনোভাবের মধ্যে যেন আমরা না হারিয়ে যাই, যা আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। কোথায় থামতে হবে, তা বুঝে নেওয়া প্রয়োজন। যদি দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে শান্ত থাকা খুবই জরুরি।"
এই সতর্কতা ও আহ্বান দেশবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উঠে এসেছে, যাতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমরা সবাই সচেতন হতে পারি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
