| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাট করেননি, উইকেটও পাননি, তবুও হলেন 'ম্যান অব দ্যা ম্যাচ'

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৯ ১২:৪১:৪১
ব্যাট করেননি, উইকেটও পাননি, তবুও হলেন 'ম্যান অব দ্যা ম্যাচ'

দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল। ডেজার্ট ভাইপার্স ৫৩ রানে হারায় আবুধাবি নাইট রাইডার্সকে, আর সেই ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন লুক উড। তবে ইংল্যান্ডের এই ক্রিকেটারের জন্য ব্যাপারটি ছিল একটু অদ্ভুত, কারণ তিনি কোনো উইকেট পাননি, রানও করেননি এবং বোলিংয়ে ছিলেন খরুচে। তাহলে কী কারণে তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হলো?

২৯ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচ সেরা হয়েছেন তার ফিল্ডিং নৈপুণ্যের জন্য। সেদিন তিনি তিনটি দৃষ্টিনন্দন ক্যাচ ধরেন, যেগুলো ম্যাচের রং পাল্টে দেয়। এই ক্যাচগুলোর জন্যই উডকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়।

আইএলটি-টোয়েন্টির ৯ম ম্যাচে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মুখোমুখি হয় আবুধাবি নাইট রাইডার্স। ডেজার্ট ভাইপার্স আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন অ্যালেক্স হেলস (৩৬ বলের মোকাবেলায়)। ৩২ বলে ৪৯ রান করেন ড্যান লরেন্স, এবং ৩৫ রান আসে স্যাম কারানের ব্যাট থেকে। তবে, কারান ও উড দুজনেই মূল একাদশে ছিলেন না। উড ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আজম খানের বদলি হয়ে মাঠে নামেন।

যদিও দল জিতেছিল, তবুও উড বোলিংয়ে তেমন কিছু করতে পারেননি। ২ ওভারে ২১ রান দেন তিনি, যেখানে মাত্র তিনটি ডট বল ছিল। কোন উইকেটও পাননি তিনি। তবে দুর্দান্ত তিনটি ক্যাচ ধরেই ম্যাচের ধারাপথ বদলে দেন। তিনি কাইল মেয়ার্স, চারিথ আসালঙ্কা এবং সুনীল নারাইনকে সাজঘরে ফেরান এই ক্যাচগুলো দিয়ে। সুতরাং, তাকে ম্যাচ সেরার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

অর্ধশতক হাঁকানো হেলস এবং ৩ উইকেট পাওয়া নাথান সওটারও ম্যাচ সেরার পুরস্কারের জন্য বিবেচনা করা যেতে পারত। উড নিজেও হয়তো মনে করেছিলেন এমন কিছুই হতে পারে। তবে যখন তিনি ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নিজের নাম শুনলেন, তখন প্রতিক্রিয়ায় বলেই ফেললেন, "এমন কিছু আগে কখনো হয়নি!"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...