| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বাংলাদেশি ৮ হাজারের মালিক তামিম, দেখে নিন সাকিব মাহমুদউল্লাহর অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৯ ১৬:৪৩:০৮
প্রথম বাংলাদেশি ৮ হাজারের মালিক তামিম, দেখে নিন সাকিব মাহমুদউল্লাহর অবস্থান

প্রথম বাংলাদেশি হিসেবে এবং বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে টোয়েন্টি ক্রিকেটে ৮,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। এই রেকর্ডটি গড়েছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সময়।

আজ (বৃহস্পতিবার) ফরচুন বরিশালের হয়ে ম্যাচটি শুরু করেছিলেন ৭,৯৯১ রান নিয়ে। মেহেদী হাসান মিরাজের করা পঞ্চম ওভারের শেষ বলটি তিনি স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৮,০০০ রানের মাইলফলক পার করেন।

এই রেকর্ড গড়ার পর তামিম আউট হন ৩৪ বলে ৪০ রান করে। ২৭২টি ম্যাচ ও ২৭১ ইনিংসে এই মাইলফলক ছুঁতে সক্ষম হন তিনি। বর্তমানে তার মোট রান ৮,০৩১, যেখানে রয়েছে ৪টি সেঞ্চুরি। তার গড় ৩২.৯১ এবং স্ট্রাইক রেট ১২১.২৭।

তামিম জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন—১৭০১। দ্বিতীয় সর্বোচ্চ রান বরিশালের হয়ে—৯৭৭। বিপিএলে তার সর্বোচ্চ রান—৩,৫৮৩। পিএসএলে তার রান ৬০৫।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের—৭,৪৩৮। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ, যার রান ৬,০৯০।

বিশ্বের স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের—১৪,৫৬২ রান।

তামিমের এই রেকর্ড বাংলাদেশের ক্রিকেটে এক নতুন মাইলফলক, যা ভবিষ্যতে আরও অনেক তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...