| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ফারুক-ফাহিমের দ্বন্দ্ব নিয়ে এবার বো মা ফাটালেন সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৬ ১৭:০৯:০৬
ফারুক-ফাহিমের দ্বন্দ্ব নিয়ে এবার বো মা ফাটালেন সুজন

গত বছরের আগস্টে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়ার পর ফারুক আহমেদ নতুন সভাপতির দায়িত্ব পান। শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার পর বিসিবির পরিচালনা পর্ষদেও কিছু রদবদল হয়েছে, যার মধ্যে অন্যতম হলেন নাজমুল আবেদীন ফাহিম।

তবে কয়েক মাসের মধ্যে ফারুক আহমেদের সঙ্গে ফাহিমের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। ফাহিম ফারুকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন এবং জানান, স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।

এরপর, সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফারুক আহমেদ এই বিষয়টি মীমাংসিত হয়েছে বলে জানান। তবে একদিন পর আজ সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বোর্ডের দুই কর্তার দ্বন্দ্ব নিয়ে মন্তব্য করেন।

সুজন বলেন, "গতকাল ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখলাম। এটা সত্যিই দুঃখজনক। দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে ইগোর সমস্যা কীভাবে হতে পারে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন এবং তারা যখন আসছেন, তাদের অনেক কমিটমেন্ট আমরা দেখেছি।"

তিনি আরও বলেন, "বিশেষ করে ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছেন, সুদূরপ্রসারী পরিকল্পনা করেছেন, অনেক কিছু চিন্তা করছেন। এখন যা দেখছি, তা যেন লোভের মতো হয়ে যাচ্ছে। অপারেশন্স না পেলে কাজ করব না, পদত্যাগ করব—এটা শুধু লোভের ব্যাপার মনে হচ্ছে।"

সুজন আরও যোগ করেন, "কেন আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে? আমি অন্য কমিটির চেয়াম্যান হয়ে কাজ করতে পারব না কেন? আমার প্রশ্ন হচ্ছে, তিনি কি অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার। আকরাম ভাই তো আগে অপারেশন্স চেয়ারম্যান ছিলেন। তিনি কেন বলছেন যে, যদি এটা না পান, তাহলে কিছু হবে না? এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...