এ বছরের ফিতরা কত? সর্বনিম্ন ও সর্বোচ্চ হার জানাল সরকার
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের সাদাকাতুল ফিতর বা ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফিতরার বিস্তারিত হার:
* ১৪৪৭ হিজরি সনের জন্য জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
* সচ্ছল ব্যক্তিদের জন্য জনপ্রতি সর্বোচ্চ ফিতরার হার ধরা হয়েছে ২ হাজার ৮০৫ টাকা।
* গত বছর অর্থাৎ ১৪৪৬ হিজরি বা ২০২৫ সালেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।
জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিশিষ্ট আলেম ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি আনুষ্ঠানিকভাবে এই হার ঘোষণা করেন।
ইসলামিক নিয়ম অনুযায়ী, আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয় এবং সামর্থ্য অনুযায়ী মুসলিমদের এই ফিতরা আদায় করতে হয়।
আশা/
