| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিপিএলে ঢাকা পর্ব শেষ, দেখে নিন চমক ভরা পয়েন্ট টেবিল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৪ ১৪:০৫:১৬
বিপিএলে ঢাকা পর্ব শেষ, দেখে নিন চমক ভরা পয়েন্ট টেবিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ এবার ঢাকা পর্বের প্রথম পর্ব শেষ হয়েছে। এই পর্বে রংপুর রাইডার্স ছিল একেবারে দুর্দান্ত। তারা তিনটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত অপরাজিত, আর অন্যদিকে ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালস একেবারেই ফ্লপ করেছে। তিনটি ম্যাচের সবকটি হেরে, তারা এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

ঢাকার প্রথম পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলে রংপুর, দুর্বার রাজশাহী ও ঢাকা। এই তিনটি দলই ৩টি করে ম্যাচ খেলেছে। অন্যদিকে খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস দুটি করে ম্যাচ খেলেছে। আর সিলেট স্ট্রাইকার্স খেলেছে মাত্র একটি ম্যাচ।

ঢাকা পর্ব শেষে, তিনটি ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। একইভাবে খুলনাও দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

চিটাগাং কিংস দুই ম্যাচ খেলে এক জয় ও এক হার নিয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তাদের সমান পয়েন্ট (২) নিয়ে ফরচুন বরিশাল চতুর্থ স্থানে রয়েছে।

রাজশাহী দুর্বারদের অবস্থান পঞ্চম স্থানে। তারা তিন ম্যাচে এক জয় ও দুই হার নিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেছে।

টেবিলের ছয়ে রয়েছে ঢাকা ক্যাপিটালস, এবং সিলেট স্ট্রাইকার্স সাত নম্বরে। এই দুটি দলই এখনও পর্যন্ত কোনো ম্যাচে জয়লাভ করতে পারেনি। তবে সিলেট ঢাকার তুলনায় দুই ম্যাচ কম খেলেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...