| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজারবাইজানের বি'ধ্ব'স্ত বিমানে হা'ম'লা'র আ'লা'ম'ত!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ৩১ ০৯:২৫:২৯
আজারবাইজানের বি'ধ্ব'স্ত বিমানে হা'ম'লা'র আ'লা'ম'ত!

আজারবাইজান এয়ারলাইন্সের (এজেডএএল) বিধ্বস্ত বিমানের দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং তথ্য বিশ্লেষণের জন্য সেগুলি ব্রাজিলে পাঠানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার তদন্তে গঠিত কমিশনের সদস্যরা ব্ল্যাক বক্স দুটি ব্রাজিলে নিয়ে গেছেন। সেখানে ব্রাজিলিয়ান অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টারে (সেনিপা) তথ্য বিশ্লেষণ করা হবে।

গত বুধবার (২৫ ডিসেম্বর), আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের গ্রোজনি যাওয়ার পথে, আকতাউ শহর থেকে ৩ কিলোমিটার দূরে এজেডএএল’র এমব্রেয়ার-১৯০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন আরোহীর মধ্যে ৩৮ জন নিহত এবং ২৯ জন আহত হন।

প্রাথমিকভাবে পাখির আঘাতে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও, পরে বিমানের লেজে বড় গর্ত দেখা যায়, যা ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দেয়। আজারবাইজানের কর্মকর্তারা পরে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে জানান, রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এর পর আলিয়েভ রাশিয়ার কাছে ঘটনার দায় স্বীকার, দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...