| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া : মারা গেলেন তিশা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৮ ১১:০৮:০৭
এই মাত্র পাওয়া : মারা গেলেন তিশা

মাদারীপুরের রাজৈর উপজেলার স্লুইসগেট নয়াকান্দি গ্রামে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ ঘর থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় তিশা আক্তার (১১) নামের এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিশাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শুক্রবার বিকেলে তিশার মা শাহিনুর বেগম ছোট মেয়েকে নিয়ে বাড়ির বাইরে যান। তিশাকে ঘরে একা রেখে গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় ফিরে আসার পর ঘরের গেট আটকানো ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে সুকেজের পাশে তিশাকে মুখে গামছা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

তৎক্ষণাৎ স্থানীয়দের সহায়তায় তিশাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিশার মা বলেন, "আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যারা এই নৃশংস কাজ করেছে, তাদের কঠোর শাস্তি চাই।"

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় বলেন, "এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে বলা যাচ্ছে না। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।"

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তিশার মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই নির্মম ঘটনার জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তিশার অকাল মৃত্যু এলাকায় চরম উত্তেজনা ও শোকের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের শনাক্তে জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...