| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ভূমিধসে কাদায় তলিয়ে গেলো বাস-গাড়ি, ৩৫ জনের মৃত্যু!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১২ ১৭:২৪:২৭
ব্রেকিং নিউজ ; ভূমিধসে কাদায় তলিয়ে গেলো বাস-গাড়ি, ৩৫ জনের মৃত্যু!

নেপালে অতিভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে সড়ক-মহাসড়কে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ ও যানবাহন। কাঠমান্ডুর কাছের একটি মহাসড়কে থেমে থাকা বাস ও গাড়ি ভূমিধসের কবলে পড়ে, এতে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর সোমবার ভূমিধসের কারণে মহাসড়কটি বন্ধ হয়ে গেলে অসংখ্য যানবাহন সেখানে দাঁড়িয়ে ছিল। এর মধ্যে তিনটি বাস এবং বেশ কিছু গাড়ির ওপর ভূমিধসের মাটি পড়লে ভেতরে থাকা যাত্রীরা কাদার নিচে আটকা পড়েন। এই ঘটনায় ৩৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়, বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনাটি ঘটে যখন অনেকেই বাসে ঘুমাচ্ছিলেন, ফলে তারা দ্রুত সাড়া দিতে পারেননি।

ভূমিধসের কারণে বন্ধ হয়ে যাওয়া রাস্তা এখনও স্বাভাবিক হয়নি এবং যান চলাচল পুনরায় চালু করা সম্ভব হয়নি। এই ঘটনার পর বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে মঙ্গলবার পর্যন্ত ২০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বহু প্রত্যন্ত এলাকায় এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

টানা কয়েকদিনের প্রবল বর্ষণের পর পাহাড়ি ঢলে ২৬ সেপ্টেম্বর থেকে নেপালের বিভিন্ন অঞ্চলে বন্যা শুরু হয়। এই দুর্যোগকে আরও তীব্র করেছে একের পর এক ভূমিধস। নেপালের মধ্য ও পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট জানাচ্ছে, বন্যা ও ভূমিধসের কারণে নেপালের বিশাল অঞ্চলজুড়ে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু মহাসড়ক এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। হাজার হাজার বাড়ি ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং বেশ কিছু বাড়ি ভেসে গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...