| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পাশে ফোন চার্জে রেখে ঘুমিয়ে ভয়ঙ্কর মৃত্যুর শিকার

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৭ ১৯:৪২:৫৯
পাশে ফোন চার্জে রেখে ঘুমিয়ে ভয়ঙ্কর মৃত্যুর শিকার

ময়মনসিংহে মোবাইল ফোন চার্জে রেখে ঘুমানোর সময় তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। পুলিশের ধারণা, ফোনটি চার্জে থাকার সময় বিস্ফোরিত হয়, যার ফলে তারিকুল দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তবে তার পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনাটি ঘটে আজ শুক্রবার ভোর ৪টার দিকে। দগ্ধ অবস্থায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারিকুল ছিলেন মমেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক। তার বাড়ি ময়মনসিংহ নগরের গরিব জমির মুন্সি এলাকায়।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, তারিকুল বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালের ডিউটি শেষে বাসায় ফেরেন। তিনি পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে আলাদা ঘরে ঘুমাতে যান। ঘুমানোর আগে বিছানার পাশে মোবাইল ফোনটি চার্জে দেন। কিছুক্ষণ পর ফোনটি বিস্ফোরিত হলে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তার দুই হাত, বুক, ও মুখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পোড়া গন্ধ এবং বিস্ফোরণের আওয়াজ শুনে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

পরিবারের পক্ষ থেকে কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। নিহতের ভাই তাসরিকুল আলম ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশের কাছে আবেদন করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনটি চার্জে থাকার সময় বিস্ফোরিত হয়ে তারিকুলের শরীরে আগুন ধরে যায়। মোবাইলের ব্র্যান্ড সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...