| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ সেপ্টেম্বর থেকে আকাশে দেখা মিলবে দুটি চাঁদ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৬ ১৯:৪৮:০৪
২৯ সেপ্টেম্বর থেকে আকাশে দেখা মিলবে দুটি চাঁদ

বাংলা গানের সেই জনপ্রিয় লাইন, "আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে," হয়তো শিগগিরই বদলে যেতে পারে। কারণ, ২৯ সেপ্টেম্বর থেকে আকাশে দেখা যেতে পারে আরও একটি চাঁদ, এমনই চমকপ্রদ খবর জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই নতুন চাঁদটি আসলে একটি ক্ষুদ্র গ্রহাণু, যার নাম দেওয়া হয়েছে ‘২০২৪ পিটি৫’। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীর আকাশে দেখা যাবে, তবে সাধারণ চোখে নয়। এটি দেখতে প্রয়োজন হবে কমপক্ষে ৩০ ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপ।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, নতুন এই গ্রহাণুটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত, যা পৃথিবী থেকে প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে অবস্থিত। এই গ্রহাণুটি সূর্যের চারপাশে পৃথিবীর মতোই আবর্তিত হবে, তবে মাত্র দুই মাসের জন্য পৃথিবীর আকাশে চাঁদের মতো দেখা দেবে এবং তারপর আবার ফিরে যাবে এর নিজস্ব কক্ষপথে।

জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কোস জানান, এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে প্রায় ২৮ লাখ মাইল দূরত্বে। সেই সময় পৃথিবীর আকর্ষণজনিত প্রভাবের কারণে এটি অস্থায়ীভাবে পৃথিবীর চাঁদের মতো আচরণ করতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে পৃথিবীর চারপাশে আবর্তন করবে না, বরং জানালায় উঁকি দেওয়া মতো দ্রুত চলে যাবে।

এই বিশেষ ঘটনাকে বিজ্ঞানীরা ‘মিনি-মুন’ ইভেন্ট বলে অভিহিত করেছেন। তাদের মতে, এ ধরনের গ্রহাণুগুলি স্বল্প সময়ের জন্য পৃথিবীর চারপাশে আবর্তিত হতে পারে, যদি তারা পৃথিবীর কাছাকাছি আসতে পারে। এটি অস্থায়ীভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকা পড়ে ক্ষুদ্র চাঁদের রূপ নেবে।

মহাকাশপ্রেমীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ, কারণ এমন ঘটনা পৃথিবীর আকাশে খুবই বিরল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...