সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদেরের কারণে যেভাবে সরকারের পতন হল রিমান্ডে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামি লিগের দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর তাঁর দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ আছেন আত্মগোপনে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সম্প্রতি রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক তথ্য দেন আনিসুল হক।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট নৌ পথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। হকার শাহজাহান আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির নিউ মার্কেট থানায় হওয়া এ মামলায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন তিনি তিনি।
রিমান্ডে থাকা সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন। এর মাধ্যমে শেখ হাসিনা শপথ ভঙ্গ করেন বলে মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। কেননা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় কোনও ধরনের রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নেওয়ার কথা উল্লেখ ছিল।
শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসেবে আনিসুল হক নিজেও এই দায় এড়াতে পারেন না বলে ডিবি কে জানান তিনি। এছাড়া আনিসুল হক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের যে নির্দেশনা দিতেন তাঁরা সেই নির্দেশনা অনুসরণ করতেন মাত্র। এদিকে ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যেই সীমাবদ্ধ নয় নয়।
জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশের ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর তিনি সমাধানের দিকে যাচ্ছিলেন। তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না বলে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলেও উল্লেখ করেন সাবেক এই আইনমন্ত্রী নয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
