| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ, যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৭ ১৬:০৭:১৫
ব্রেকিং নিউজ ; নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ, যা জানা গেল

বাংলাদেশের শীর্ষ আইন কর্মকর্তা, জেনারেল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরাসরি দাখিল করা নিষেধাজ্ঞা খারিজ করার অনুরোধ করেছেন। অধিবেশনে অংশগ্রহণের সময় তিনি আদালতকে বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেই। সরকার রাজনৈতিক দল পরিচালনার জন্য সংবিধান প্রদত্ত ক্ষমতা সীমিত করবে না।

জনগণ বিগত স্বৈরাচারী সরকারের অনেক অন্যায়ের শিকার হয়েছে। তাদের বিচার করার জন্য আইন ও আদালত আছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের আদর্শকে ধারণ করে। এ কারণে দলটিকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি রিট খারিজ চেয়ে একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, যিনি রিট করেছেন তার কোনো এখতিয়ার নেই এটা করার।

রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি। সারডা নামের সংগঠন যে রিট করেছে তার গঠনতন্ত্রও এ ধরনের রিট করার অনুমোদন দেয় না। তিনি বলেন, অতীতে অনেক রাজনৈতিক বিষয়কে কোর্টে টেনে আনা হয়েছে। যার মূল্য আমাদেরকে দিতে হয়েছে। যে গণঅভ্যুত্থানটি হয়েছে তা বিচার বিভাগের ওপরেও এসেছে। কোর্টে কোনো ঘটনা হলে আইনজীবী হিসাবে আমার ভেতরে রক্তক্ষরণ হয়।

এজন্য মাঠের রাজনীতি মাঠেই থাকুক। সেজন্য রিট সরাসরি খারিজ করে আবেদনকারীর ওপর কষ্ট (খরচ) আরোপ করা হোক। পরে রিটকারী সময় চাইলে ১ সেপ্টেম্বর আদেশে দিন ধার্য করে দেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...