বন্যা পরিস্থিতি আনসারদের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করে চরম বিপদে জয়, চারেদিকে তুমুল সমালোচনার ঝড়
সরকার পতনের পর দেশে বিভিন্ন আন্দোলন লক্ষ্য করা গেছে। গত দুদিন আগে রাজধানীতে আনসার সদস্যদের আন্দোলন করতে দেখা যায়। একদিনে দেশ বন্যা পরিস্থিতি সামাল দিতে যেয়ে হিমহিম খাচ্ছে অন্যদিকে এমন আন্দোলন যা করা কাম্য ছিল না।
রোববার রাত নয় টার দিকে সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এসময় আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয় ও আশপাশের এলাকা থেকে দুই নারীসহ আনসারের প্রায় চার শতাধিক সদস্যকে আটক করে।
এদিকে এ ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজিদ জয় গতকাল তার ফেসবুকে আনসার সদস্যদের পক্ষে একটি পোস্ট দেন।
আনসার সদস্যদের নিয়ে প্রকাশিত দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে তিনি লিখেছেন, ‘শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা।’
পোস্ট টি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জয়। কেউ লিখেছেন- ‘তোমার এই পোস্ট দেখে কারও আর বুঝতে বাকি নেই যে তুমিই প্রধান হিরো।’ কেউ আবার লিখেছেন, ‘তারা দাবি নিয়ে আসছে সেটার পক্ষে ছিলাম। কিন্তু কাপড় খুলে পালাচ্ছে তার জন্য প্রস্তুত ছিলাম না।’
একজন লিখেছেন, ‘জয় ভাই বন্যা নিয়ে তো আপনার কোন পোস্ট দেখলাম না।’
আজ সোমবার সকালে জয় আবারও একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আল সরকারের সমালোচনা করেছেন।
অথচ দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বহীনতা এবং সমালোচনা করা সহজ। ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
