| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আবু সাঈদের কবর জিয়ারত শেষে স্বৈরশাসক হাসিনা কে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ড. ইউনূস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১০ ১৩:০১:৫২
আবু সাঈদের কবর জিয়ারত শেষে স্বৈরশাসক হাসিনা কে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ড. ইউনূস

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনিস। ১০ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের বীরগঞ্জে অবস্থিত নেভাল একাডেমিতে পৌঁছান ড. মুহাম্মদ ইউনিস। এরপর সেখান থেকে গাড়িতে করে জাফরপাড়া গ্রামে আসেন।

সাড়ে ১১টায় তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ড. ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধানের আগমন উপলক্ষে এলাকায় নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। সেনাসদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছেন।

তবে পুলিশের উপস্থিতির দিকে বিশেষ দেখা যায়নি। এদিকে সকাল থেকে আবু সাঈদের পরিবার ও গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ড. ইউনূসের আগমনের জন্য। গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ।

পরদিন ১৭ জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের ছাত্র আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...