বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ছাত্রদের কঠিন বিচার করা হবে
জাতির পিতার ভাবমূর্তি অবমাননা করায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা। প্রথমে তিনি বলেন, শিক্ষার্থীরা হাইকমিশনার কার্যালয়ে ঢুকে জাতির পিতাকে অপমান করেছে। আমি জিজ্ঞাসা করি সে এত সাহস কোথায় পেয়েছে।
হাইকমিশনার হিসেবে কে বসেছিলেন আমি জানি না। কেন তারা কিছু করতে পারল না সেটাও একটা বড় প্রশ্ন। এদিকে প্রবাসীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, প্রবাসী বাঙ্গালীদের আমি বলবো যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে, তারা চলাফেরা করে না তাদের দেখেন না।
তিনি বলেন, ‘যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।
তিনি আরও বলেন যে, ‘ তারেক জিয়া তো জাতির পিতার ছবি মুছে ফেলার চেষ্টা করেছিল। জিয়াউর রহমান ও খালেদা জিয়াও চেষ্টা করেছিল। তারা কিছু করতে পারে নাই।’
