পালিয়ে যাওয়ার সময় পলক আটক
জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৬ ১৬:০৯:২৩
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিমানবন্দরের কর্মকর্তারা-কর্মচারীরা তাকে আটক করে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের।
