বর্তমান যেখানে আছেন ওবায়দুল কাদের, যা জানা গেল!
শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে তীব্র চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দিল্লিতে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্যে যাওয়ার কথা।
কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে কোথায় আছেন দলের মহাসচিব ওবায়দুল কাদের। জানা গেছে, শেখ হাসিনার একদিন আগে ওবায়দুল কাদের পালিয়ে যান।
সূত্র জানায়, গত শনিবার (৩ আগস্ট) দুপুর থেকেই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মহাসচিব। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিনই গণমাধ্যমের সঙ্গে কথা বললেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে তাকে গণমাধ্যমে কম কথা বলতে দেখা গেছে।
গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। রোববার তাকে কোথাও দেখা যায়নি।
আরেকটি সূত্র বলছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার (৪ আগস্ট) রাতে দেশত্যাগ করেছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তবে অন্য একটি সূত্র বলছে, ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
