| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সোনার দাম ভরিতে বাড়ছে যত টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১১ ২০:৩৩:৫৬
ব্রেকিং নিউজ ; সোনার দাম ভরিতে বাড়ছে যত টাকা

দেশের বাজারে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে আরও এক হাজার ৪০০ টাকা। এভাবে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানিয়েছে। আগের মতোই সোনার দাম বাড়ার কারণ স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধি। গত ১২ জুন সোনার দাম বেড়েছিল এক হাজার ৭৩ টাকা।

নতুন দর অনুযায়ী আগামীকাল বুধবার থেকে প্রিমিয়াম ২২ ক্যারেট সোনার দাম বাড়বে ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট হলমার্কের সোনা বিক্রি হবে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা, উন্নতমানের ১৮ ক্যারেটের সোনা ৯৬ হাজার ৮৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৮০ হাজার ৬২ টাকায়।

আজ মঙ্গলবার পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৯ হাজার ১১৭ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে মূল্য সমন্বয়ের কারণে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৪০০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৪৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৯৪৫ টাকা দাম বেড়েছে।

গত ২১ এপ্রিল দেশে সোনার দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। এরপর কিছুটা কমে এবং আবার বাড়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...