ব্রেকিং নিউজ ; ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘রেমাল’- আঘাত আনতে পারে যেদিন
চলতি মাসের ২০ তারিখের পর বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপ পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এ মাসের শেষের দিকে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর এই ঘূর্ণিঝড়টি আইলার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়াবিদরা।
২০০৯ সালের ২৫ মে সে সময়ে সুন্দরবনে আসছে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা। ভয়ঙ্কর সে দুঃস্বপ্ন আবার ফিরে আসতে পারে। চলতি বছরের ২৫ মে আবারও একবার আসছে পড়তে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এমন তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। ভারতীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আগামী ২৪ মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল। এ নামটি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে আগামী ২০ মে থেকে একটি ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে, যা ২৪ মে থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে। আগামী ২৫ মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
এই ঘূর্ণিঝড়ের কারণে ২৪ মে রাত থেকে উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। চলতে পারে ২৬ মে পর্যন্ত। ভারতীয় আবহাওয়া বিভাগ আরও জানায়, ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আঘাত করেছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা। চলতি বছরের ২৫ মে আঘাত হানতে পারে রেমাল নামে একটি ঘূর্ণিঝড়। এতে ১৫ বছর আগের সেই দুঃস্বপ্ন আবারও আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘূর্ণীঝড়ের নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে ১.৭ কিলোমিটারদূরে একটি শহরও রয়েছে। এ বার দুই বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
