| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের টানে পাবনায় এসে রোমান্সে মাতলেন আমেরিকার তরুণী

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৮ ২৩:২৪:৩১
প্রেমের টানে পাবনায় এসে রোমান্সে মাতলেন আমেরিকার তরুণী

হারলে অ্যাবিগেল ইরিন ডেভিডসন (২০) নামে এক আমেরিকান তরুণী প্রেমের জন্য বাংলাদেশে এসে পাবনার ঈশ্বরদীর আসাদুজ্জামান রেজার (২৭) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকির জর্জটাউনে থাকেন।

আসাদুজ্জামান রিজো ঈশ্বরদী শহরের আব্দুল লতিফ ব্যারখালীর ছেলে। তিনি ফ্রিল্যান্সিং ছাড়াও কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজ করেন।

হারলে অ্যাবিগেল (ইরিন ডেভিডসন) বাংলাদেশে এসে আসাদুজ্জামান রিজোকে বিয়ে করেন। ঈশ্বরদী শহরের পায়রাখালী এলাকায় বাসা ভাড়া নিয়ে নতুন সংসার পেয়েছেন তারা।

খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই বাসায় গিয়ে তাদের সঙ্গে আলাপকালে রিজু ও ডেভিডসন জানান, এক বছর আগে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন।

রিজু জানান, আমরা ভালোবেসে বিয়ে করেছি। প্রতিদিন অনেক লোকজন আসছেন ডেভিডসনকে দেখতে।

নতুন সংসার কেমন লাগছে- জানতে চাইলে ভাঙা ভাঙা বাংলায় ডেভিডসন বলেন, আমি ভালো আছি, আমার ভালো লাগছে।

আসাদুজ্জামান রিজুর বাবা আব্দুল লতিফ বলেন, আমরা পারিবারিকভাবে এ বিয়ে মেনে নিয়ে ওদের নতুন সংসার গুছিয়ে দিচ্ছি। ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু বলেন, ওরা ভালো আছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...