| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দুই নায়িকা এই শীতে ইচ্ছা মতো শরীরে কাদা মাখলেন যে কারণে

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ২২:৩৪:০৩
দুই নায়িকা এই শীতে ইচ্ছা মতো শরীরে কাদা মাখলেন যে কারণে

বেশ জোরেশোরে চলছে 'বার মিয়াঁ ছোট মিয়া' ছবির শুটিং। হঠাৎ করেই অভিনেত্রী আলায় এফ এবং মানুষি চিল্লার কাজের মাঝখানে পুরো সমুদ্রের কাদা দিয়ে তাদের শরীর ছিটিয়ে দেন। আলা নিজের সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

চোখে কালো সানগ্লাস। পরনে কালো মনোকিনি। কাঁধের ওপর এলিয়ে আছে ভেজা চুল। হাঁটু পানিতে দাঁড়িয়ে দুজনে পেছন ফিরে ‘লুক’ দিচ্ছেন ক্যামেরার দিকে। ছবি দেখে বোঝাই যাচ্ছে, দুই বন্ধু একটা দিন নিজেদের মতো করে কাটাচ্ছেন। কোনো ছবিতে পানির ওপর ভেসে আছেন আলয়া। কোনোটিতে আবার জলকেলিতে ব্যস্ত দুই অভিনেত্রী। তবে দুই নায়িকার সর্বাঙ্গে কাদা মাখা ছবিটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে।

কাদা মাখা নিয়ে অবশ্য রহস্য রাখেননি আলয়া। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ন্যাচারাল স্পা ডে’। অর্থাৎ প্রাকৃতিক স্পা-এ মজেছেন দুজনে। ‘মাড স্পা’ বলিপাড়ার অনেকেরই পছন্দের বিষয়। এর আগে শেহনাজ হুসেনকে এমন কাদামাটি মেখে স্পা উপভোগ করতে দেখা গিয়েছিল। সর্বাঙ্গে কালো মাটির প্রলেপ লাগিয়ে তেমনই কিছু করছেন মানুষী এবং আলয়া।

এ বছরই মুক্তি পাবে অক্ষয়কুমার এবং টাইগার শ্রফ অভিনীত আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘বড় মিঞা ছোট মিঞা’ ছবিটি। এই ছবির নায়িকা নির্বাচন নিয়ে কম টালবাহানা চলেনি। অক্ষয়ের জন্মদিনে দুই নায়কের ছবি প্রকাশ্যে এলেও নায়িকা বাছতে হিমশিম খেতে হচ্ছিল নির্মাতাদের। দুজন নায়িকার মধ্যে একটি চরিত্র মানুষী করবেন সেটা ঠিক হয়েই গিয়েছিল। কিন্তু অন্য চরিত্রটি কে করবেন, সেটা কিছুতেই স্থির হচ্ছিল না। মাঝে এক বার জাহ্নবীর নাম উঠে এলেও পরে তা আবার বদলেও যায়। কিন্তু শেষ পর্যন্ত বাছা হয় আলয়াকেই। সেটেই যে দু’জনের বন্ধুত্ব হয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। একটানা শুটিংয়ের মাঝে এক দিন ছুটি পেয়েই নিজেদের মতো সময় কাটাচ্ছেন আলয়া-মানুষী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...