| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর ১৫ বছর পরে মুক্তি পেতে যাচ্ছে মান্নার শেষ ছবি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৪ ১৩:২২:৩৮
মৃত্যুর ১৫ বছর পরে মুক্তি পেতে যাচ্ছে মান্নার শেষ ছবি

জনপ্রিয় অভিনেতা মান্নার জাহিদ হুসেন পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র জীবন তন্ড, যা এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে অবশ্য ভারতে গিয়েছি! কারণ ছবিটির শুটিং হয়েছে ৩৫ মিমি। লেন্সে। এটি এখন কলকাতায় ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত হচ্ছে। সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এরই মধ্যে ৩৫ মি.মি. থেকে ডিজিটালে রূপান্তরের কাজ চলছে। এমনকি সেটা প্রায় শেষ পর্যায়ে। তারপর এ বছর বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ককে হারানোর ১৫ বছর পর সিনেমাটি আসছে, এতে কোনো চ্যালেঞ্জ দেখেন কি-না জানতে চাইলে খোরশেদ আলম খসরু বলেন, ‌‘তখনকার সময়ে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল। প্রায় ১৫ বছর হয়ে গেল মান্না মারা গেছে। এখনও তাঁর অনেক ভক্ত-অনুসারী আছে, যাঁদের অনেকেই আমাকে ফোন করে ছবিটির বিষয়ে জানতে চান, দেখার আগ্রহ প্রকাশ করেন। আগে মান্নার ছবি মানেই ছিল হাউসফুল শো। এখন এতদিন পর মান্নার সিনেমা মুক্তি পেলে, জানি না দর্শক সেটা কীভাবে নেয়। তবে আশা করছি তাঁদের ভালো সাড়া পাব।’ সিনেমাটি ডিজিটালে রূপান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জাহিদ হোসেনও।

তিনি বললেন, ‘সেসময় ৩৫ মি.মি. কোডাক নেগেটিভে শুট করেছিলাম মান্নার এই ছবি। বর্তমান সময়ে তা সিনেমা হলে প্রদর্শনের উপযুক্ত নয়। সেই কারণেই ওই নেগেটিভকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে। জানা গেছে, এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্রও পেয়েছে। ফলে মুক্তিতে কোনো বাধা নেই। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে যৌনপল্লীগুলোর পরিস্থিতি, যৌনকর্মীদের ভেতরকার দ্বন্দ্ব, স্বাধীনতার সময়ে কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল—এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে জীবন যন্ত্রণা ছবিতে। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, মিশা সওদাগর, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...