| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আজ থেকে সারাদেশে রাতে বাড়বে শীত, জানালো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২২ ২১:৫০:২৭
আজ থেকে সারাদেশে রাতে বাড়বে শীত, জানালো আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া রাজধানীর ঠাণ্ডা আবহাওয়ার আভাসও দিয়েছেন তারা।

সোমবার (২২ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মনুর হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাতে ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা আরও কমবে। রাতে ঢাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রির বেশি নামবে। শীতের এই মাত্রা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও শীতের আমেজ কিছুটা কমবে। সাধারণত মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তবে জানুয়ারি জুড়ে শীতের অবস্থা এমনই থাকবে।

তিনি বলেন, আজ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এলাকা আরও বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ৬ জেলা ও দুটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

এ আবহাওয়াবিদ বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান এত কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সাধারণত দিনের তাপমাত্রা কমে গেলে রাতের তাপমাত্রাও কমে যায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় দিনে রাতে সবসময় বেশি শীত অনুভূত হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...