| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে নিয়ে ট্রল করবেন না প্লিজ : মাহি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৮ ২০:১৭:০৩
আমাকে নিয়ে ট্রল করবেন না প্লিজ : মাহি

প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে শোচনীয় পরাজয়ের মুখ দেখেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করেছিলেন তিনি।

নির্বাচনে এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর কাছে পাত্তাই পাননি মাহি। রোববার দিনভর ভোটগ্রহণ শেষে রাজশাহী-১ আসনের ১৫৮টি কেন্দ্রে এই নায়িকা পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। অন্যদিকে ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ তিন হাজার ৫৯২ ভোট।

নির্বাচনের আগে ভোটের মাঠে মাহিয়া মাহির সরব উপস্থিতির দেখা মিললেও, ভোটের ফলাফল প্রকাশের পর কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। এমনকি রোববার রাত থেকেই তানোরে নিজ বাড়িতেই অবস্থান করছেন এই অভিনেত্রী। ফলাফল ঘোষণার পরেও আর বের হননি।

ফলে সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নায়িকাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই ঠাট্টা করে বিভিন্ন ছবি, ভিডিও বানিয়ে পোস্ট করছেন মাহিকে নিয়ে। বিষয়গুলো নজরে এসেছে এই তারকার।

একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মাহি বলেন, ‘ট্রল তো নিয়মিতই আমার সঙ্গে। এগুলো নিয়ে নতুন করে আর কী বলব। শুধু একটা কথাই বলব, মানুষকে এভাবে ট্রল করা ঠিক নয়। একটা মেয়ে হয়ে আমি নির্বাচন করেছি।’

যারা বিভিন্নভাবে ট্রল করছেন তাদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘এভাবে কাউকে ট্রল করবেন না, প্লিজ। আপনাদের কাছের কেউ নির্বাচন করলে বুঝতে পারবেন এটা কতটা কঠিন।’

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি ১ লাখ ৩২ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...