দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না যেসব তারকা
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পাঁচ তারকা হোটেল থেকে চায়ের দোকানে সবখানেই নির্বাচনী আলোচনা। নির্বাচন ঘিরে অন্য সবার মতো শোবিজ অঙ্গনেও ছড়িয়েছে বাড়তি উচ্ছ্বাস। আবার অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তবে এবারের নির্বাচনে অনেক তারকা রয়েছেন, যারা ভোটকেন্দ্রে হাজির হয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না। এই তালিকায় সবার উপরেই রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।
জানা গেছে, শাকিব খান রাজধানীর গুলশানের বাসিন্দা। ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান। তবে এবার আর শাকিবকে ভোট দিতে দেখা যাবে না কারণ তিনি দেশে নেই। কারণ কয়েকদিন আগেই ওমরাহ পালনে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
শাকিব খানের মতোই ভোটের দিন বাংলাদেশে না থাকায় কেন্দ্রে যেতে পারছেন না অভিনেতা মিশা সওদাগর। যদিও কিছুদিন আগে ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের নৌকার প্রচারে দেখা গেছে তাকে। এরপর ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণাতেও অংশ নিয়েছিলেন তিনি।
চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। তিনি জানান, ভোটকেন্দ্রে হাজির হয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
মিশা বলেন, আমি ঢাকা-১৮ আসনের ভোটার। দেশে থাকলে আমি সব সময় ভোট দিতে যাই। দেশে থাকলে আমি সব সময় ভোট দিতে যাই। এবার ভোটের তারিখ আগে থেকে জানা ছিল না। যে কারণে টিকেট কেটে রেখেছিলাম। আমি বর্তমানে নিউইয়র্ক আছি। ফলে ভোট দিতে পারব না।
দেশের ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, তিনি ঢাকা-১১ আসনের ভোটার। তবে এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দেখা যবে না এই তারকার।
এদিকে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার। ঢাকা থেকে নারায়ণগঞ্জে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন নিয়ে একসঙ্গে ভোট কেন্দ্রে ভোট যাবেন জানিয়ে তিনি বলেন, আমার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আমি ওই আসনের ভোটার। এ পর্যন্ত দুইবার জাতীয় নির্বাচনে ভোট দিয়েছি। সবগুলোই সফল হয়েছি। এবারো সফল হবো।
অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। চঞ্চল বলেন, শাহজাহানপুরের বাড়ির নিকটবর্তী কোনো এক কেন্দ্রে গিয়েই সকালে ভোট দেবো। সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার আপনার সবার দায়িত্ব। অবশ্যই সবার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া উচিত।
একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ অভিজাত এলাকা বনানীর বাসিন্দা। ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। নির্বাচনের দিন পছন্দের প্রার্থীকে ভোট প্রদান শেষে সারাদেশের আওয়ামী লীগের নির্বাচনী পরিস্থিতির খবর রাখবেন এই নায়ক।
নায়িকা জয়া আহসান ঢাকা-১৭ আসনের ভোটার। পূর্ণিমা ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকার বাসিন্দা। ফলে ‘ঢাকা ১৮’ আসনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে এই তারকার। অভিনেতা সাইমন সাদিক কিশোরগঞ্জ-১ আসনের ভোটার। জায়েদ খান পিরোজপুর-১ আসনের ভোটার। এই তারকাদেরও নিজের আসনের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।
নায়িকা নিপুণ থাকেন ঢাকার বনানীতে। এই এলাকাটিও ঢাকা ১৭ আসনের আওতাভুক্ত। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে নিপুণকে। তিনি বলেন, শুরু থেকে আমি নৌকার সমর্থক। তাই পছন্দের দলের জন্য প্রচারণায় অংশ নিয়েছি। ভোটের দিন ভোট দিয়ে ফেরদৌস ভাইয়ের পক্ষে তার সঙ্গে থাকতে পারি। যেহেতু তিনি আমাদের শিল্পী সমিতির একটি বড় অংশ, তার বিজয়ের জন্য শুরু থেকে ব্যক্তিগতভাবে আমি সঙ্গে আছি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন জাহিদ হাসান। তিনি ঢাকা-১০ আসনের ভোটার। তিনি দেশের সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তার আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
