| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কোহলির দলে খেলার প্রস্তাব পেয়ে মুখ খুললেন ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২১ ১৮:২৬:০৩
কোহলির দলে খেলার প্রস্তাব পেয়ে মুখ খুললেন ধোনি

চেন্নাই সুপার কিংসকে পাঁচবার কাপ জিতেছেন তিনি। মহেন্দ্র সিং ধোনিকে এক ব্যক্তি আরসিবির এর হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন। ধোনি অফার থেকে পিছপা হননি। উত্তরে তিনি বলেন, আরসিবি খুব ভালো দল। কিন্তু তিনি সেখানে চলে গেলে বা উল্লাস করলে ভুগতে হবে চেন্নাই ভক্তদের। তিনি এটা চান না.

একটি অনুষ্ঠানে ধোনিকে এই প্রশ্ন করেন আরসিবির এক সমর্থক। তিনি বলেন, ‘‘স্যর, এ বার আপনি আরসিবিতে চলে আসুন। আমাদের আইপিএল জেতান। নইলে অন্তত আরসিবিকে সমর্থন করুন। সেটা করলেও আমাদের ক্রিকেটারেরা অনেক আত্মবিশ্বাস পাবে।’’

জবাবে হাসি দেখা যায় ধোনির মুখে। তিনি বলেন, ‘‘আমি সব দলকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু তার বেশি কিছু করতে পারব না। কারণ, আমি যদি অন্য দলকে সমর্থন করি, তা হলে আমাদের দলের সমর্থকেরা কী ভাববে? ওরা কষ্ট পাবে। সেটা হতে দিতে পারি না।’’

ধোনি সেই ভক্তকে এ-ও জানান, যে আইপিএলে ১০ দলের মধ্যে শক্তিতে তেমন পার্থক্য নেই। খালি মাঠে নেমে পরিকল্পনা কাজে লাগানোর সময় কেউ পারে, কেউ পারে না। ধোনি বলেন, ‘‘আরসিবি খুব ভাল দল। কিন্তু এটাই ক্রিকেট। সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। অনেক সময় কিছু ক্রিকেটার চোট পায়। তাতে দল তৈরি করতে সমস্যা হয়। আমার দলেরই এখন অনেক সমস্যা আছে। তার পরে অন্য দলের দিকে মন দেওয়ার সময় নেই।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...