| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

"ঈদ মোবারক" প্রতিশোধ নিতে গিয়ে পেঁয়াজ নিয়ে গ্যাঁড়াকলে পড়ল ভারত (ভিডিও)

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৭ ২১:৫১:২৭
"ঈদ মোবারক" প্রতিশোধ নিতে গিয়ে পেঁয়াজ নিয়ে গ্যাঁড়াকলে পড়ল ভারত (ভিডিও)

ভারত ও বাংলাদেশের মধ্যে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে প্রায় ৫০০ টন পেঁয়াজ হারিয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতি সামাল দিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

গত দুই সপ্তাহে ভারতের ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্তে পেঁয়াজ ভর্তি অন্তত ৩০টি ট্রাক আটকা পড়েছে। রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগেই এই পণ্যটি বাংলাদেশে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের আকস্মিক নিষেধাজ্ঞায় দেশের রপ্তানিকারকরা সমস্যায় পড়েছেন। ফলে খোলা বাতাসে প্রায় ৪৫০ টন পেঁয়াজ নষ্ট হচ্ছে।

ভোমরার মতো অন্য সীমান্তের অবস্থাও একই। ভারতীয় ব্যবসায়ীরা জানান, রপ্তানি বন্ধের ঘোষণায় ক্ষতিতে কয়েক কোটি টাকার পণ্য। বাংলাদেশের বাজারে যা পাঠাতে না পারলে মোটা অংকের লোকসান গুণতে হবে তাদের।

এক ট্রাক চালক বলেন, প্রায় ১১ দিন ধরে ট্রাকে পেঁয়াজ বোঝাই রয়েছে। বাংলাদেশ ক্রয়াদেশ দিচ্ছে না। ফলে পড়ে আছে। এখন গোডাউনে খালি করার চিন্তা করছি। এরপর কী হবে বলতে পারছি না।

ভারতীয় ব্যবসায়ীরা জানান, লম্বা সময় ধরে আটকা পড়ে থাকায় প্রতিদিন ট্রাকপ্রতি পার্কিং চার্জ গুণতে হচ্ছে ৫০০ টাকা। এছাড়া সংরক্ষণের কোনও উপায় না থাকায় প্রতিদিন পচে যাচ্ছে পেঁয়াজের বড় একটা অংশ। এমন অবস্থায় কেন্দ্রীয় সরকারকে রপ্তানির বিশেষ অনুমতি দিতে বাংলাদেশের সহায়তা চান তারা।

এক ব্যবসায়ী বলেন, এতে বিরাট ক্ষতি হচ্ছে। গাড়িগুলো ড্যামারেজ হয়ে যাচ্ছে। পেঁয়াজ পড়ে আছে। বাংলাদেশে রপ্তানি করা না গেলে সেগুলো পচে যাবে। এর মধ্য থেকে কিছু বাছাই করে গোডাউনে দেয়া হবে। সেখানে কম মূল্যে পণ্যটি ছাড়তে হবে। স্বাভাবিকভাবেই লোকসান হবে।

ভারত রপ্তানি বন্ধের ঘোষণায় চড়া হয় বাংলাদেশের বাজার। যদিও তা কিছুটা স্বাভাবিক হয় কয়েকদিনের ব্যবধানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...