| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পিসিএলে দল পাইনি বাংলাদেশির কেউই, নেপথ্যে যে কারণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৪ ১১:২৫:৩২
পিসিএলে দল পাইনি বাংলাদেশির কেউই, নেপথ্যে যে কারণ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমের প্লেয়ার ড্রাফটে ২২ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। জাতীয় দলকে সময় দিতে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। বাকি ২১ জন ক্রিকেটারের কেউই পিএসএলে দল পাননি। বুধবার (১৩ ডিসেম্বর) পিএসএলের নিলাম অনুষ্ঠিত হয়।

ব্যস্ততার কারণে পিএসএলের পুরো মৌসুম খেলা কোনো বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে সম্ভব হয়নি। যেহেতু বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট একই সাথে, একজন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেও ফ্র্যাঞ্চাইজি তাকে সব সময় পায় না। আর এটাই বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে দল না পাওয়ার অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে পিএসএল, যা শেষ হবে ১৯ মার্চ। প্রায় একই সময় মাঠে গড়াবে বিপিএলও। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল শেষ হবে ১লা মার্চ। বিপিএল শেষ হওয়ার পরও ১৮ দিন চলবে পিএসএল। সে সময় ক্রিকেটারদের পিএসএল খেলার সুযোগ থাকলেও দ্বিপাক্ষিক সিরিজ থাকায় সেটিও প্রায় অসম্ভবই।

মার্চের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। যে কারণে বিপিএলের পর বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত থাকবেন লঙ্কানদের বিপক্ষে সিরিজ নিয়ে। তাতে করে পিএসএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের। যার কারণে পিএসএলে লম্বা সময়ের জন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারকেই পেতো না ফ্র্যাঞ্চাইজি। আর এ কারণে টাইগার ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...