| ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

পার্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার যে ‘কূটকৌশলে’ হতাশ হাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১২ ১৭:১১:৩৬
পার্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার যে ‘কূটকৌশলে’ হতাশ হাফিজ

বৃহস্পতিবার পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ৩ টেস্টের সিরিজ। পার্থের দ্রুতগতির উইকেটে পাকিস্তানি ব্যাটসম্যানদের বাউন্সারে ধরাশায়ী করার চেষ্টা করবে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা।

সেই অনুশীলনটা পাকিস্তানের ব্যাটসম্যানরা যেন ঠিকভাবে না করতে পারেন, এর জন্য প্রস্তুতি ম্যাচে মন্থর উইকেট হয়েছিল বলে দাবি করেছেন দলটির পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ হাফিজ। পার্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ানদের এমন কৌশলে বিস্মিতই হয়েছেন পাকিস্তানের প্রধান কোচ। একই সঙ্গে নিজের হতাশার কথাও জানিয়েছেন হাফিজ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে হাফিজ গতকাল বলেছেন, ‘সত্যি বলতে, দল হিসেবে আমরা বেশির ভাগ বিভাগেই তৈরি। কিন্তু ক্যানবেরাতে প্রস্তুতি ম্যাচের জন্য আমাদের যে উইকেট দেওয়া হয়েছে, আমরা বিস্মিত আর হতাশ হয়েছি।’

হাফিজ এরপর যোগ করেন, ‘অস্ট্রেলিয়া সফর করতে এসে আমরা যে ধরনের উইকেটে এখন পর্যন্ত খেলেছি, এর মধ্যে সবচেয়ে মন্থর ছিল এটা। কিন্তু আমরা যে প্রস্তুতি নিয়েছি, দল হিসেবে আমরা খুশি। আমাদের সামনে যে রোমাঞ্চকর চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এর জন্য আমরা নিশ্চিতভাবেই প্রস্তুত।

’ প্রস্তুতি ম্যাচের উইকেট নিয়ে হাফিজের এই হতাশার পথ ধরে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন—এ বিষয়ে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রশ্ন তুলেছেন কি না। এর উত্তরে হাফিজ বলেছেন, ‘সবাই এটা জানে। এটা বারবার বলার কিছু নেই। আমরা এ ধরনের কিছু আশা করিনি। তাই অনেক বেশি হতাশ। হতে পারে, এটাই তাদের কৌশল। কিন্তু আমরা এর জন্য তৈরি।’ ক্যানবেরার মন্থর পিচে প্রস্তুতি ম্যাচ খেলে আসা পাকিস্তান পার্থের দ্রুতগতির উইকেটে ভুগবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও, ‘ক্যানবেরায় তারা কম বাউন্সের উইকেটে প্রস্তুতি নিয়েছে।

আশরা করছি, বাউন্সি উইকেটে আমরা তাদের ভোগাতে পারব। কোনো সন্দেহ নেই যে এটা একটা সুবিধা।’ অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান এখন পর্যন্ত ১৩টি টেস্ট সিরিজ খেলেছে। একটি সিরিজও জিততে পারেনি তারা। ১৩টি সিরিজের ১০টিতেই হেরেছে পাকিস্তান, ড্র করেছে বাকি ৩টি সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ ড্র করেছিল ১৯৭৯ সালে। হাফিজ বলেছেন, এবার পাকিস্তান ভাগ্য বদলানোর প্রতিজ্ঞা নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছে, ‘আমরা এখানে শুধু খেলার জন্য খেলতে আসিনি, এসেছি অস্ট্রেলিয়াকে হারাতে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ বল, দাম কত!

নিজস্ব প্রতিবেদক: ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচের একটি বল এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের ...

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র দুটি ম্যাচ। আগামী রোববার ফাইনালে ...