আজ ০৭/১২/২০২৩, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
তিন দিনের ব্যবধানে আরও এক দফা বাড়ল সোনার দাম। এবার প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।
এ নিয়ে টানা সপ্তমবারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়ল। এর মধ্যে চলতি নভেম্বর মাসেই চার দফায় দাম বেড়েছে। সর্বশেষ আজ বুধবার সোনার দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সমিতি বলেছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ার কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন এই দর কার্যকর হবে।
চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়েছিল। তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা। মাঝে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমলেও পরে আবারও সোনার ভরি লাখ টাকা ছাড়িয়ে যায়। এরপর দফায় দফায় সোনার দাম বেড়েই চলেছে।
জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি অন্য মানের সোনার দামও বাড়ছে। হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে দাম হবে ভরিপ্রতি ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৮৯ হাজার ৯২৯ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ২২৫ টাকা বেড়ে প্রতি ভরির নতুন দাম হবে ৭৪ হাজার ৯৪১ টাকা।
দেশের বাজারে আজ বুধবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৮ হাজার ১২৫ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৮৮ হাজার ৪৭১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৭৩ হাজার ৭১৬ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করা ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। আর হলমার্ক করা ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম পড়বে ১ হাজার ৬৩৩ টাকা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হয় গোল্ডেন বুটের লড়াইয়ে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার
- ফাইনালে নিষিদ্ধ হতে পারেন রোমেরোসহ ৬ আর্জেন্টাইন ফুটবলার
- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ জুলাই ২০২৬
- এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল বোর্ড
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে
- বাংলাদেশের বাজারে আজ একভরি সোনার দাম
- বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন ডি মারিয়া
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ৬ ফুটবলারের নিষেধাজ্ঞার দাবি
- গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়বে আর্জেন্টিনার
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ জুলাই ২০২৬
