জানা গেল, যে কারনে বিসিবিতে সাকিব
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয় বেশ কিছুদিন ধরেই নীরব। বিশ্বকাপে ব্যর্থতার পর বুধবার (২২ নভেম্বর) মিরপুরে হাজির হন সাকিব আল হাসান ও কোচ চন্দিকা হাথুরুসিংহে। দুজনের আগমনের খবরে স্টেডিয়াম চত্বরে সাংবাদিকদের ভিড় বেড়ে যায়।
মিরপুরে এসে হাথুরুসিংহের সঙ্গে কথা বলেছেন সাকিব। তারা একসঙ্গে বসে আলোচনা করেন। জানা গেছে, সাকিব মিরপুরে এসে বিসিবির চিকিৎসা বিভাগে তার আঙুল দেখিয়েছেন বলে জানা যায়। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাম তর্জনীতে চোট পান এই ক্রিকেটার।
সাকিবের আঙুলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন বিসিবির চিকিৎসা বিভাগ। তাদের মতে, সাকিবের পরবর্তী অবস্থা বুঝতে আরও তিন সপ্তাহ সময় লাগবে। এই সময় ছাড়া কিছুই বলা যাবে না। তিন সপ্তাহ পর এক্স-রে করে ফলাফল ভালো না আসলেও সাকিবের চিকিৎসা আবার শুরু হবে। চোট সেরে গেলে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।
আগামী ১১ অথবা ১২ ডিসেম্বর ফিরতি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাওয়া সেই সফরে সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
