বিশ্বকাপের মাঝেই ভারতীয় অধিনায়কত্বের পরিবর্তন
বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আসন্ন সিরিজ থেকে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হার্দিকের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব করবেন সূর্য কুমার যাদব।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শীঘ্রই এই সিরিজের জন্য দল ঘোষণা করবে। জানা গেছে, বিশ্বকাপের ঠিক পরেই এই সিরিজ হওয়ায় ভারত দ্বিতীয় সারির দল খেলবে। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। তাই এই আসন্ন সিরিজে নেতার ভূমিকায় দেখা যাবে সূর্যকে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন সূর্য। যেখানে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন সূর্য। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান এর আগে রঞ্জি ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ভারতের যুব দলের নেতৃত্বও দিয়েছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ খেলা বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন জাতীয় নির্বাচকরা। তবে অস্ট্রেলিয়া সিরিজে ঈশান কিষাণ, প্রসিধ কৃষ্ণ বা শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটারদের দেখা যাবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
