সেমিফাইনালে রোহিতের টস নিয়ে যা বলল পাকিস্তানের সাবেক অধিনায়ক
বিশ্বকাপে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ থেকে মুক্ত নয় ভারতও। দেশটির অধিনায়ক রোহিত শর্মার টস নিয়ে সংশয় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখাত। তবে এমন অভিযোগে বিব্রত ওয়াসিম আকরাম। ভারতের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এসেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
টস নিয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ। প্রাক্তন পাকিস্তানি পেসার সিকান্দার বখত দাবি করেছেন যে টসের সময় স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা অতিরিক্ত সুবিধা নিয়েছিলেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত বলেন, একটা প্রশ্ন করি, রোহিত যখন টস করে তখন কয়েন অনেক দূরে মারে।
প্রতিপক্ষ অধিনায়কও কখনও ঠিকমতো দেখতে পারে না। এটা খুবই সন্দেহজনক। শুধু সিকান্দার বখতই নন। রোহিত শর্মার টস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরও অনেকেই। ভিডিও ফুটেজে অবশ্য দেখা যায়, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে টসের কয়েন কিছুটা দূরে পড়েছে।
সিকান্দার বখতের দাবির সঙ্গে যার মিল রয়েছে। কিন্তু ভারতকে সুবিধা দেয়ার দাবি জোরালোভাবেই প্রত্যাখ্যান করে পরিসংখ্যান। সেমিফাইনাল পর্যন্ত দশ ম্যাচে পাঁচবার টস জিতেছেন রোহিত শর্মা। তবে ষড়যন্ত্র তত্বে বিশ্বাসী নন ওয়াসিম আকরাম। নিজ দেশের ক্রিকেটারদের একের পর উদ্ভট দাবি নিয়ে রীতিমতো বিব্রত কিংবদন্তি এ পেসার।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন, টসের সময় কয়েন কোথায় পড়বে এটা কে নির্ধারণ করে? আমি খুবই বিব্রত। এমন কি এটা নিয়ে কথাও বলতে চাই না আমি। শুধু ঝামেলা সৃষ্টির চেষ্টা। একেকজন অধিনায়কের টস করার পদ্ধতি একেক রকম। এর আগে ভারতীয় পেসারদের সুবিধা দিতে বল পরিবর্তনের অভিযোগ এনেছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজা। আর সেমিফাইনাল স্বাগতিকদের জন্য পিচ পরিবর্তনের সংবাদ প্রকাশ করেছিল ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
