বাথরুমে লুকিয়ে ছিল বুবলী, ফারজানা মুন্নি
কয়েকদিন আগে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির স্বামী, সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের সিইও কৌশিক হোসেন তাপস ও অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়। এরপর তাদের প্রেমের খবরে সরব হয় সোশ্যাল মিডিয়া।
৪ নভেম্বর মধ্যরাতে ফারজানা মুন্নির ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখা ছিল, 'তাপস ও বুবলি সম্পর্কে রয়েছেন। বুবলী আমার পরিবারকে নষ্ট করছে, যেমনটা অপু বিশ্বাসের জীবন নিয়ে করেছে। খানকে ব্ল্যাকমেইল করে গর্ভবতী হলেন শাকিব, এখন তার মনোযোগ তাপস। আমার কিছু হলে তাপস ও বুবলী দায়ী থাকবেন।'
তবে পরে ফারজানা মুন্নির ফেসবুক আইডি হ্যাকারদের হাতে চলে গেছে বলে জানানো হয়। একইভাবে বুবলীও জানিয়েছেন।
বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হওয়ায় শুক্রবার সন্ধ্যা থেকে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা ও অভিনেত্রী অপু বিশ্বাসের কথোপকথনের অডিও রেকর্ডিং কয়েকটি ফেসবুক পেজে ভাইরাল হয়।
আর এই অডিও থেকে জানা গেল নতুন তথ্য। তাপস-বুবলী প্রেম নিয়ে সেই পোস্ট করেছেন মুন্নি নিজেই। তার ফেসবুক আইডি হ্যাক হয়নি। অপু বিশ্বাসের সঙ্গে কথোপকথনের রেকর্ডিং ফাঁস হয়ে নিজের মুখেই একথা বলেছেন তিনি।
ফারজানা মুন্নি বলেন, 'ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আমার পুরো পরিবার তাপসকে নিয়ে বসে। দেখো আপু, আমার এখনো সংসার আছে। তাপস এখনও আমার জামাই। তারপর যখন সে আমাকে বলল (ফেসবুক আইডি হ্যাক স্ট্যাটাস) দিতে, তখন দিলাম। আমার এমন কিছু নেই যা লঙ্ঘন করা হয়েছে, শুধু আমার স্ট্যাটাস লঙ্ঘন করা হয়নি, তাই না?'
যে রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন, তখন তাপসের সঙ্গে গানবাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বলে জানালেন মুন্নি।
তিনি বলেন, ‘এই তাপসকে আমি চিনতেছি না। তাপস যদি এই মেয়েকে বলে এখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবা, সে কথামতো দাঁড়িয়ে থাকবে। তুমি গানবাংলার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করো; জানতে পারবে ও (বুবলী) কখন ঢোকে, কখন বের হয়! তুমি জানো না কী হচ্ছে দুজনের! আমি তোমাকে (অপু বিশ্বাস) বোঝাতে পারব না।
‘না পেরে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাপসকে ভিডিও কল করে বলছি, বুবলীকে দাও। আমি জানি ওখানে বুবলী আছে। বাথরুমে লুকিয়ে ছিল সে (বুবলী)। সে বাথরুম থেকে বের হলো। তারপর আমি বললাম, বুবলী তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে না? তোমার খারাপ লাগে না? ও (বুবলী) আমার কথা শুনে হাসল। ওই হাসিটা দেখে আমি সহ্য করতে পারিনি। তখনই তো আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।’
অপুর সঙ্গে কথায় কথায় শাকিব খানের প্রসঙ্গও টানেন মুন্নি। তার দাবি, শাকিবের ওপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বুবলী।
তার কথায়, ‘বুবলী শাকিবকে ধ্বংস করবে। ও (বুবলী) তাকে কনট্রোল করতে পারছে না। রিভেঞ্জ নিতে চায়। এ জন্য তাপসকে ব্যবহার করতেছে। তাপস এটা বুঝতেছে না। তবে ও একদিন বুঝবে।’
বুবলীর মতো খারাপ মেয়ে কখনও দেখেননি বলেও সেই অডিওতে বলতে শোনা যায় মুন্নিকে। তিনি বলেন, ‘আমি এ রকম খারাপ মানুষ আমার লাইফে দেখি নাই। আমি তো একটা মেয়ে। আমার যথেষ্ট বয়স হয়েছে। তোমরা তো ছোট। দুনিয়ায় অনেক কিছু দেখে আজকে এতদূর আসছি। যেকোনো সংসার ধ্বংস করে দেয়ার জন্য এই মেয়ে এনাফ। এই বিচার কে করবে জানি না। ওর বিচার আল্লাহ করবে।’
বুবলী দিন-রাত গানবাংলা টেলিভিশনের অফিসে পড়ে থাকেন। চ্যানেলটির নিজস্ব গাড়িতে তাকে আনা-নেয়া করা হয় বলেও জানান মুন্নি।
এ নিয়ে মুন্নি বলেন, ‘বুবলী কোনোদিন বাসায় থাকে না। কোনো সাংবাদিক দিয়ে ওর বাসার দারোয়ানকে জিজ্ঞেস করাও যে, ও কয়টার সময় বের হয়, আর কয়টার সময় বাসায় আসে! গানবাংলার গাড়ি কয়টায় ঢোকে, কয়টায় নামিয়ে দিয়ে যায়! আমি হা হয়ে থাকি। কী হচ্ছে এসব! একটা মেয়ে সারাটাক্ষণ তাপসের সঙ্গে থাকে। ওর মতো ভালো মেয়ে নাকি তাপস কখনও দেখেনি।’
তিনি বলেন, ‘বুবলীকে গানবাংলার গাড়ি নিয়ে আসে। আবার দিয়ে আসে। ও তাপসকে বোঝাতে চাচ্ছে, শাকিব আর তার পরিবার তাদের মিলিয়ে দিতে চাচ্ছে, কিন্তু সে সেটা চাচ্ছে না। এখন শুধু তাপসের বুদ্ধিতে চলবে। দেখো না চুপ করে আছে। কোনো স্টেটমেন্ট দিচ্ছে না।’
সেই কথপোকথনে মুন্নি দাবি করেন, বুবলী এখন তাপসের নির্দেশনায় চলছেন। সম্প্রতি শাকিব-অপুর ছেলে জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও প্রকাশ করেছিলেন বুবলী। সেটাও নাকি তাপসের পরামর্শে।
বুবলী ছেলেদের কথার জাদুতে মোহিত করে ফেলেন বলে মনে করেন মুন্নি। নিজে নিজে গল্প বানিয়ে তাপসকে আয়ত্তে নিয়ে এসেছেন।
১৩ মিনিট ৫৪ সেকেন্ডের ফোনালাপটি কয়েকটি ফেসবুক পেজে দেখা গেছে। তবে কথোপকথনের অপু বিশ্বাসের কথাগুলো কেটে দেয়া হয়েছে। শুধু ফারজানা মুন্নির কণ্ঠ শোনা গেছে। তবে তিনি যে অপু বিশ্বাসের সঙ্গেই কথা বলছিলেন, সেটা বোঝা যায় কথার মাঝখানে তার নাম ধরে ডাকা থেকে।
তবে এ নিয়ে জানতে শনিবার সকাল থেকে অপু বিশ্বাসের ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
এদিকে ভাইরাল এই কল-রেকর্ডের বিষয়ে জানতে গানবাংলা টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হকের ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
