| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের সাথে ম্যাচের আগে চরম দুঃসংবাদ পেল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ৩০ ২১:২২:৩৮
বাংলাদেশের সাথে ম্যাচের আগে চরম দুঃসংবাদ পেল পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে চলতি বিশ্বকাপে বার বার হারতে থাকা পাকিস্তান। এই বিশ্বকাপে পাকিস্তানের সময়টা ভালো যাচ্ছে না কোন ভাবেই। এর মধ্যে আরো একটি বড় দুঃসংবাদ পেয়েছেন তারা। পাকিস্তানের বিশ্বকাপের প্রধান নির্বাচক পদত্যাগ করেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিবন্ধিত একটি খেলোয়াড়দের ব্যবস্থাপনা কোম্পানিতে প্রধান নির্বাচক ইনজামামের শেয়ার আছে। এই কারণেই খেলোয়াড় বাছাইয়ে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সোমবার (৩০ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পদত্যাগপত্র জমা দেন তিনি। পিসিবির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ইনজামাম বলেন, ‘পিসিবি থেকে আমাকে ফোন করা হয়েছিল। বোর্ডের সংবিধান অনুযায়ী, স্বার্থ সংঘাতের কথা বলেছে। আমার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আর তাই আমার মনে হয়েছে, পদত্যাগ করাই উত্তম সিদ্ধান্ত। আমি বোর্ডকে বলেছি, আমার কোন এজেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক নেই। তাদের তদন্ত করতে বলেছি।’

ইতোমধ্যেই পিসিবি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পিসিবির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, তদন্ত কমিটি প্রতিবেদন এবং সুপারিশ বোর্ডের নীতি-নির্ধারকদের কাছে পেশ করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...