| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সাকিব আল হাসানকে পাকিস্তানের অধিনায়ক বানাল আইসিসি!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ০৪ ১৭:৪৫:৪৬
সাকিব আল হাসানকে পাকিস্তানের অধিনায়ক বানাল আইসিসি!

ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা ক্রিকেট বিশ্ব। আগামীকাল ভারতের মাটিতে পর্দা উঠছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। প্রত্যেক বিশ্বকাপের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের রেওয়াজ থাকলেও এবার তেমন কিছু হচ্ছে না। আজ নিয়ম মেনে হয়েছে ১০ দলের অধিনায়কের অংশগ্রহণে ‘ক্যাপ্টেন্স মিট’।

যেখানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। তবে বিপত্তি বেধেছে সাকিবকে নিয়ে আইসিসির একটি ক্যাপশন নিয়ে।

বাংলাদেশের অধিনায়ক সাকিবকে ভুল করে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিয়েছে আইসিসি! তবে সাকিব যখন কথা বলছিলেন মাইক হাতে তখন তার নামের নিচে Captain, Pakistan'লেখা ছিল।

এবারের ভারত বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনা ছিল বিভিন্ন বিষয়ে। অনেকবার সূচি পরিবর্তন, ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি-সব মিলিয়ে বিশ্বকাপ শুরু আগ থেকেই সমালোচনায় বিদ্ধ ভারত।

এ নিয়ে ৪র্থ বার বিশ্বকাপের স্বাগতিক হচ্ছে ভারত। জৌলুসপূর্ণ আয়োজন, ব্যাপকতা আর ব্যপ্তিতে অন্য আসরগুলোকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। কিন্তু শুরুতেই গলদ। শোনা গিয়েছিল উদ্বোধনীতে বিশ্বকে চমকে দেবে তারা। বলিউডের রথী-মহারথীরা তো থাকবেনই, উপস্থাপন করা হবে ভারতের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যও। কিন্তু কীসের কী! ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এসবের কিছুই নাকি হচ্ছে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...