| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত কিন্তু কিছুটা হলেও চিন্তা থেকে যাচ্ছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ০৪ ১২:৫৭:০৬
বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত কিন্তু কিছুটা হলেও চিন্তা থেকে যাচ্ছে

নানা সমালোচনার অবসান ঘটিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারের পর বেশ সমালোচনার মুখে ছিল টাইগাররা। এছাড়া আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে ছিল বাঁচা-মরার প্রশ্ন। এই ম্যাচে হারলেই ছিটকে পড়তে হতো এশিয়া কাপের আসর থেকে।

চাপে থাকার মধ্যে থেকে অবশ্য বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। রানের হিসেবে ৮৯ রানের জয়, এমন জয়ের পর অবশ্য টাইগারদের সুপার ফোর নিশ্চিত এক প্রকার। তবুও আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি কোনো বার্তা। যে কারণে রোববার আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে সুপার ফোরে খেলা নিয়ে জানতে চাওয়া হলে সাকিব দিয়েছেন সাদামাটা উত্তর।

টাইগার অধিনায়ক বলেন, ‘এটা (সুপার ফোর) আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা যা করতে পারতাম, করেছি। হয়তো প্রথম ম্যাচে আমাদের জন্য ছিল না। কিন্তু এই ম্যাচে আমরা প্রপার ক্রিকেট খেলেছি।’

সাকিব যেভাবেই বলুক না কেন ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে তলানিতে আছে আফগানিস্তান। বাংলাদেশকে ছিটকে দিতে হলে পরের ম্যাচ শেষে আফগানিস্তানের রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+.৩৭৪= ২.১৫৪।

এ হিসেব তো বুঝলেন কিন্তু, সমস্যা অন্য জায়গায়। এত বড় ব্যবধানে হারলে আবার শ্রীলঙ্কার নেট রান রেট নেমে যাবে ঋণাত্মকের ঘরে (+০.৯৫১-২.১৫৪= -১.২০৩)। সেক্ষেত্র বাদ পড়বে শ্রীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কা যেকোন ব্যবধানে জয় পেলে বিদায় নিশ্চিত হচ্ছে আফগানদের। সমীকরণের মারপ্যাঁচ পেরিয়ে বাংলাদেশ যে তাই সুপার ফোরে খেলছে তা নিশ্চিতই বলা চলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...