"সত্যি রাজের সঙ্গে আর সংসার করার ইচ্ছা নেই"
গতকাল ৪ জুন রোববার সন্ধ্যায় দেশের একটি সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, আর না। অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ। ঘর কার সঙ্গে করব? ঘর করার তো কিছুই নাই। ইচ্ছা থাকলেওতো আর সেটি হচ্ছে না। আমি যার সঙ্গে ঘর করব সেই মানুষই তো নাই।
তিনি বলেন, এক ছাদের নিচে থাকতে অনেক চেষ্টা করেছি। তারপরও তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না।
এ অভিনেত্রী বলেন, গত মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটা ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন বলেছিল, সে এ বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।
এছাড়া সংসার এগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে এ তারকা বলেন, সত্যি রাজের সঙ্গে আর সংসার করার ইচ্ছা নেই। ইচ্ছা থাকার পরও তো আর হচ্ছে না। যার সঙ্গে সংসার করব সেই-ই তো নেই। আপাতত এতটুকু বলতে পারি। আমি আমার পথে চলব, সে চলবে তার পথে। আর এ ইস্যু নিয়ে আর কথাও বলতে চাই না আমি।
প্রসঙ্গত, ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।
বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসার পর পাল্টাপাল্টি বক্তব্য দিতে থাকেন সুনেরাহ, শরিফুল রাজ ও পরীমণি। এরপরই রাজের সঙ্গে পরীমণির দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
