| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিব-বুবলীর গোপন কথা ফাঁস করলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৫ ১৬:২৬:০২
শাকিব-বুবলীর গোপন কথা ফাঁস করলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাসের পর বর্তমানে বুবলীর সঙ্গে চলছে তার কাদা ছোড়াছুড়ি। শাকিব-বুবলীর প্রেম এবং কীভাবে তারা বিয়ে করেন- এসব বিষয়ে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমাদের বিয়ের পর যখন আমি শাকিবের সঙ্গে একসঙ্গে থাকতাম, তখন শাকিবকে আমার সামনে অনেক মেয়ে ফোন করত। তার সঙ্গে কাজ করতে চাইত। সে একটু আমার সামনে কথা বলতে ইতস্ততবোধ করত। কিন্তু আমি তাকে বলতাম কথা বলো। কারণ তখন শাকিবের সঙ্গে সম্পর্কটা অনেক বন্ধুত্বপূর্ণ ছিল।

পরে কোনো মেয়ের সঙ্গে দু’একদিন কথা হলে শাকিব মেয়েদের দুষ্টুমি করে বলত, আমি ভাবতে পারছি না, আপনাকে নিয়ে কেন এত ভাবছি? মনে হয় আপনাকে আমি ভালোবেসে ফেলেছি? তখন মেয়ে তো একেবারে গুলু গুলু হয়ে যেত। শুধু তাই নয়, শাকিবকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে যেত ওই মেয়ের। এমনভাবে মেয়েদের সঙ্গে শাকিব দুষ্টুমি করত।

আমার যতদূর মনে হয় বুবলীর সঙ্গে এমন দুষ্টুমিও করেছিল শাকিব। তবে বুবলী আসলে শাকিবকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু শাকিব বুবলীর সঙ্গে দুষ্টুমি করেছিল। তবে বুবলী তাকে আর ছাড়েনি। শুধু তাই নয়, আমার সামনে অনেকের সঙ্গে এ রকম দুষ্টুমি করেছে। আমি নাম বলতে চাই না, বর্তমানে এমন হাজারও নায়িকা আছে, যাদের সঙ্গে আমার সামনে শাকিব দুষ্টুমি করেছে।

আরো মজার বিষয় হচ্ছে- এমনো ঘটেছে আগের রাতে কোন মেয়ের সঙ্গে আমার সামনে দুষ্টুমি করেছে, পর দিন একসঙ্গে আমরা আমাদের কাজে গেছি। সেখানে আবার ওই হিরোইনের সঙ্গে দেখা হয়েছে। আমার সামনে এবং আমাকে দেখানোর চেষ্টা করছে, শাকিবের সঙ্গে তার যে সম্পর্ক আছে। তখন আমার প্রচণ্ড হাসি পেত। রাতে তো আমার সামনেই কথা হয়েছে। এগুলো দেখে খুব মজা লাগত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...