চরম দুঃসংবাদ পেলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হলান্ড
আজ ২১ মার্চ মঙ্গলবার এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার আর্লিং হলান্ডের চোটের বিষয়টি নিশ্চিত করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বার্নলির বিপক্ষে ৬-০ গোলে জয়ের দিনে শুরুর একাদশে ছিলেন এই নরওয়েজিয়ান। এই ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। কিন্তু চোটের কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচগুলোতে অনিশ্চিত এই ফুটবল সেনসেশন।
এই মৌসুমে দারুণ ফর্মে আছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪২ বার জালের দেখা পেয়েছেন তিনি।
এ ছাড়া জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে ২১ গোল করেছেন হলান্ড। আর তাই তার ছিটকে পড়া নরওয়ে দলের জন্য বেশ হতাশার কারণ। বাছাইপর্বে শনিবার (২৫ মার্চ) সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। আর মঙ্গলবার (২৮ মার্চ) নরওয়েজিয়ানদের প্রতিপক্ষ জর্জিয়া।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
