| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এগিয়ে গেল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২০ ১১:০২:০৫
আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এগিয়ে গেল

আর্সেনাল সেই ১৯ বছর আগে সর্বশেষ ইপিএল জিতেছিল! তাদের জন্য এটি একটি সোনালী যুগ। ফ্রান্স ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট স্কোর করে অসম্ভব অর্জন করেছেন। এখন দেখা যাক এই মৌসুমে শিরোপা জয়ের জন্য আর্সেনালের দীর্ঘ অপেক্ষার অবসান হয় কি না। এই সম্ভাবনা বেশ উজ্জ্বল। তারা লিগে আক্ষরিক অর্থেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। রবিবার ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে বুকায়ো সাকরা।

আর্সেনাল এই মুহূর্তে ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ২২ বার জিতে। খেতাবি দৌড়ে গত বারের চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি অনেকটা পিছিয়ে পড়ছে। তাদের পয়েন্ট ৬১। অবশ্য একটা ম্যাচ কম খেলেছে এতিহাদের ক্লাব। তা হলেও অপ্রতিরোধ্য আর্সেনালকে তাদের পক্ষে ধরা ক্রমশ কঠিন হচ্ছে।

আর্সেনালের ম্যানেজার দীর্ঘ দিন ম্যাঞ্চেস্টার সিটিতে পেপের সহকারী ছিলেন। তাই অনেকেই মনে করছেন, এ বারের লড়াই গুরু-শিষ্যেরও। রবিবার আর্তেতার দলের ম্যাচে নিয়ন্ত্রণ ছিল ৬৩ শতাংশ। তাঁর ফুটবলারেরা বিপক্ষ গোলে শট মেরেছেন ১৮ বার। চারটি থেকে গোল হয়েছে। জোড়া গোল করেছেন সাকা। যিনি মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ড জাতীয় দলের তারকা হয়ে উঠছেন। ক্রিস্টালের বিরুদ্ধেও তাঁর খেলায় সৃষ্টিশীলতা ছিল চোখে পড়ার মতো। গোল করেন ৪৩ ও ৭৪ মিনিটে। প্রথম গোল গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। ৫৫ মিনিটে তৃতীয় গোল গ্রানাইট শাকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...