| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আজ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা সামনা-সামনি লড়াই

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ১১:১৬:০১
আজ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা সামনা-সামনি লড়াই

স্পেনের দুই তীব্র প্রতিদ্বন্দ্বী ক্লাব আজ মুখোমুখি হবে। রাতেই মাঠে নামছে টেবিলের শীর্ষ দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই ঠিক হবে কে জিতবে এবারের শিরোপা। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা বলবে না। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বিপজ্জনক গতিতে চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খাচ্ছে রিয়াল মাদ্রিদ। কাতার বিশ্বকাপের আগে লিগে শীর্ষে থাকলেও, বিশ্বকাপের পর থেকে বারবার পয়েন্ট কমে যাওয়ায় শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপার দৌড়ে নিজেদের ধরে রাখতে আজ যেভাবেই হোক হারতে হবে।

এদিকে ২০১৯ সালের পর আবারও লিগ শিরোপা ঘরে তুলতে যাচ্ছে বার্সেলোনা। গত দুই মৌসুম লিগ শিরোপা না জিততে পারলেও এবার অনেকটা নিশ্চিতই হয়ে গেছে যে বার্সার হাতেই উঠতে যাচ্ছে লিগ শিরোপা।

লিগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের শেষ পাঁচবারের দেখায় তিন জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনাকে মাত্র একবার হারাতে পেরেছে তারা। এদিকে ইতিহাসে এ পর্যন্তই ২৮৬ বার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যেখানে ১১৯ জয় নিয়ে এগিয়ে আছে বার্সেলোনা। রিয়াল জয় পেয়েছে ১০৫ ম্যাচে এবং ৬২ ম্যাচে কেউ জেতেনি।

লিগে চলতি মৌসুমের ফর্ম দেখে ধারণা করা হচ্ছে আজকের ম্যাচে এগিয়ে থাকবে বার্সেলোনাই। তবে রিয়ালও যে ছেড়ে কথা বলবে না তাও জানা আছে বার্সেলোনা কোচের। চলতি মৌসুমে লিগে রক্ষণে বেশ শক্ত অবস্থায় রয়েছে বার্সেলোনা। তারা মাত্র ৮ গোল হজম করেছে। আর রিয়াল মাদ্রিদ হজম করেছে ১৯ গোল। ফলে আজকে রিয়ালের মূল লক্ষ্য থাকবে বার্সার রক্ষণদুর্গ ভাঙা।

বার্সেলোনার সম্ভাব্য একাদশ: টের স্টেজেন, কুন্দে, আরাউজো, ক্রিস্টেনসেন, বলদে, ডে ইয়ং, বুসকেটস, কেসি, রাফিনহা, গাভি এবং লেভানডোভস্কি

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: থিবো কর্তোয়া, কারভাহাল, মিলিতাও, রুডিগার, নাচো, চুয়ামেনি, কামাভিঙ্গা, মদ্রিচ, ভালভার্দে, বেনজেমা, ভিনিসিউস

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...