| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার খেলা দেখার জন্য আবেদনের হিড়িক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৭ ১৪:২১:৩৪
আর্জেন্টিনার খেলা দেখার জন্য আবেদনের হিড়িক

আর্জেন্টিনা ও পানামা আগামী ২৩ মার্চ বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। স্টেডিয়ামটিতে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন ৮৪ হাজার ৫৬৭ জন দর্শক।

প্রায় ৮৪ হাজার আসনের বিপরীতে এরই মধ্যে অনলাইনে সাড়ে ১৫ লাখ আবেদন জমা পড়েছে। আর ম্যাচটিতে অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন ১ লাখ ৩১ হাজার সাংবাদিক। সে হিসাবে শুধু সাংবাদিকদেরই লাগবে মনুমেন্টালের মতো দুটি স্টেডিয়াম।

এ বিষয়ে এক টুইটবার্তায় আর্জেন্টিনার ফুটবল সংস্থার (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘এই ম্যাচটি দেখার জন্য যারা আবেদন করেছেন, তাদের সবার প্রত্যাশা পূরণ করতে পারলে আমরা খুশি হতাম। এ পর্যন্ত যত আবেদন এসেছে, তা ইতিহাসের সর্বোচ্চ।’

আর্জেন্টিনা-পানামা ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে আর্জেন্টাইন মুদ্রায় ১২ হাজার পেসো (প্রায় সাড়ে ৬ হাজার টাকা) এবং সর্বোচ্চ ৪৯ হাজার পেসো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা)।

এই ম্যাচের পর ২৮ মার্চ কুরাসাওয়ের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতা মনুমেন্টাল স্টেডিয়ামের তুলনায় অর্ধেকেরও কম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...